ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ঢাকায় ২ ট্রেনে আগুনের তদন্তে অগ্রগতি নেই

রাজধানীর তেজগাঁও ও গোপীবাগে দুটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগানোর মামলার তদন্ত নিয়ে পুলিশ এখনও অন্ধকারে। মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনায় করা দুই মামলার কোনোটির তদন্তে অগ্রগতি নেই। এরমধ্যে মামলা দুটির তদন্তভার ঢাকা রেলওয়ে পুলিশ থেকে পিবিআই ও সিআইডিতে স্থানান্তর হয়েছে। 


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গেলো ১৯শে ডিসেম্বর ভোরে তেজগাঁওয়ে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে মা-শিশুসহ চারজনের মৃত্যু হয়। আর নির্বাচনের দুই দিন আগে ৫ই জানুয়ারি রাতে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে মারা যায় চারজন। দুই ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা হয়। 


দুটি ট্রেনে আগুন লাগানোর পর প্রায় তিন মাস পার হলেও মামলা দুটির তদন্তে কোন অগ্রগতি না থাকায় পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্ত সংস্থা বদলানো হয়। বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়ার মামলাটির তদন্তভার পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। আর মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয়ার মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের-পিবিআইকে।


ঘটনার পরই ডিবি ও র‌্যাব বেশ কয়েকজনকে আটক করার তথ্য জানায়, যাদের বেশির ভাগ বিএনপির নেতাকর্মী। তবে তারা কেউ দায় স্বীকার করেনি। 


পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, তদন্তভার পাওয়ার পর কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন তরা হয়েছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।


সেই ঘটনার পর আতংক নিয়েই ট্রেন চালাচ্ছে ট্রেন চালকরা।  


ট্রেনে নাশকতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।

ads
ads
ads

Our Facebook Page

↑